ভূরুঙ্গামারীতে ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমিক শাখার শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানা যায়।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভূরুঙ্গামারীতে ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার
ভূরুঙ্গামারীতে ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমিক শাখার শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানা যায়।

সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়া শিক্ষক-কর্মচারীরা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো: আমিনুর রহমান, কৃষি বিষয়ের সহকারী শিক্ষক মো: হামিদুর রহমান, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক মো: সোহেল আল মামুন, অফিস সহকারী মো: আবু হানিফ ও নিরাপত্তা কর্মী মো: সুজন।

তাদের বিরুদ্ধে ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মামলা দায়ের ও এমপিও (মান্থলি পে অর্ডার/মাসিক বেতন আদেশ) স্থগিত করা হয়। ফৌজদারি মামলার দায় হতে অব্যাহতি পাওয়ায় তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মাধ্যমিক শাখার শিক্ষা কর্মকর্তা স্বাক্ষরিত ওই পত্রে আরো বলা হয়েছে বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়া শিক্ষক-কর্মচারীগণ বিধিমোতাবেক প্রতিষ্ঠানের স্ব-স্ব অর্পিত দায়িত্ব পালন করবেন। তাদেরকে পূর্ণাঙ্গ বেতন ভাতা প্রদান করা হবে।