মিরসরাইয়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও মজুদের দায়ে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইয়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা
মিরসরাইয়ে অবৈধ বালু পরিবহনের দায়ে তিনজনকে দেড় লাখ টাকা জরিমানা |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও মজুদের দায়ে তিনজনকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনটি ট্রাক ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিট থেকে রাত ১টা পর্যন্ত উপজেলার হাইতকান্দি ইউনিয়নের মনিরহাট বাজারের পশ্চিম পাশে কচুয়া বৌদ্ধ মন্দির এলাকা এবং কচুয়া বাজার থেকে দমদমা বাজার সড়কে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের।

অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহন ও মজুদ করার অভিযোগে তিনটি ট্রাকসহ মো: ইব্রাহিম, মো: জিয়াউল হক এবং মো: শাহ আলমকে আটক করা হয়। এ সময় বালু জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা ভ্রাম্যমাণ আদালতকে জানান, বালুগুলো ইকোনমিক জোনের বেড়িবাঁধ এলাকা থেকে উত্তোলন করে কচুয়া বৌদ্ধ বিহার এলাকায় নেয়া হচ্ছিল।

পরে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি পৃথক মামলায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে মিরসরাই থানা পুলিশের একটি দল এবং উপজেলা ভূমি অফিস সার্বিক সহযোগিতা প্রদান করে।