রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন গোয়ালন্দে উপজেলা পর্যায়ের সকল সরকারি দফতর প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। পদ্মা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আর্থিক জরিমানা নয়, সরাসরি জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন।
এছাড়াও তিনি মাদক বিক্রেতা ও সেবনের ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করেন।
তিনি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই এই উপজেলার বাসিন্দা। আপনাদের সবাইকে সচেতন হতে হবে। কোনো প্রকার অন্যায়, অনিয়ম, দুর্নীতি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, কর্মকর্তাদের যার যে দায়িত্ব রয়েছে তার দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবেন। আমাদের সবাইকে অন্যায়ের প্রতিহত করতে হবে। এটি একটি সুশীল সমাজের দায়িত্ব ও কর্তব্য।
পরিচিতি ও মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণী পেসার নেতারা এ সময় উপস্থিত ছিলেন।



