লালমোহন বাজারের ৩ ব্যবসায়ীকে জরিমানা

অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
ভোলার লালমোহন বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়
ভোলার লালমোহন বাজারের বিভিন্ন দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালায় |নয়া দিগন্ত

আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীল রাখতে ভোলার লালমোহন উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক। এ সময় উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো. মাসুদ আলম ও লালমোহন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে দেখা যায়, কয়েকটি দোকানে পণ্যের নির্ধারিত মূল্যতালিকা সঠিকভাবে প্রদর্শন করা হয়নি। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী তিনটি পৃথক মামলায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

লালমোহন উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে জনস্বার্থে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী সিন্ডিকেট বা কারসাজির মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক বলেন, বাজারে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।