শেরপুরের শ্রীবরদীতে মাদক কারবারি গ্রেফতার

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
গ্রেফতার মাদক কারবারি বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩)
গ্রেফতার মাদক কারবারি বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩) |নয়া দিগন্ত

শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ বাবুল মিয়া ওরফে বেরু মিয়া (৪৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে তাকে মাদক মামলায় শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) হাবিবুল্লাহর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুড়িকাহনিয়া বাজারের দক্ষিণ পাশে শেরপুর-শ্রীবরদী সড়ক থেকে তাকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেফতার বাবুল মিয়া উপজেলার কুড়িকাহনিয়া গ্রামের মোজা মিয়ার ছেলে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে শ্রীবরদীর বিভিন্ন জায়গায় মাদক কারবারি করে আসছেন। মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, মাদক ও জুয়ার ব্যাপারে কোনো আপস নেই। কাজেই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।