তাহিরপুরে আলমখালী বাঁধের ৫০ ভাগ কাজ না হওয়ায় কৃষকদের মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর রক্ষায় আলমখালী বাঁধটি নির্ধারিত সময় শুধু নয় অতিরিক্ত সময় পেরিয়ে গেলেও ৫০ ভাগ কাজ শেষ হয়নি। এনিয়ে এই হাওরে চাষাবাদ করা হাজার হাজার কৃষক উৎবেগ উৎকন্ঠায় দিন পার করছেন।

মেহেদী হাসান ভূঁইয়া, তাহিরপুর (সুনামগঞ্জ)
তাহিরপুরে আলমখালী বাঁধের ৫০ ভাগ কাজ না হওয়ায় কৃষকদের মানববন্ধন
তাহিরপুরে আলমখালী বাঁধের ৫০ ভাগ কাজ না হওয়ায় কৃষকদের মানববন্ধন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর রক্ষায় আলমখালী বাঁধটি নির্ধারিত সময় শুধু নয় অতিরিক্ত সময় পেরিয়ে গেলেও ৫০ ভাগ কাজ শেষ হয়নি। এনিয়ে এই হাওরে চাষাবাদ করা হাজার হাজার কৃষক উৎবেগ উৎকন্ঠায় দিন পার করছেন।

পাউবোর এমন বৈষম্যহীনতার প্রতিবাদে হাওরে চাষাবাদ করা কৃষকরা মানববন্ধন করেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ৩টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের আলমখালী বাঁধে মাটিয়ান হাওর পাড়ের কৃষকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বাঁধ নির্মাণে জড়িত ও পাউবোর দায়িত্বশীল কতৃপক্ষে কঠোর হুশিয়ারী করে মানববন্ধনে অংশ গ্রহণকারী কৃষক ও কৃষক নেতা এবং বাঁধ নিয়ে কাজ করা সংগঠনের নেতারা বলেন, বাঁধ ভেঙে ফসল ডুবির ঘটনা ঘটে তাহলে কার উপর লাঠি উঠে তা বলা যায় না। এই বাঁধে ৫০ ভাগ কাজ হয়নি। অতিরিক্ত সময় বাড়িও শেষ হয়নি বাঁধের কাজ। দ্রুত বাঁধ নির্মাণ শেষ করে ফসল ডুবির থেকে রক্ষা করে কৃষক বাচাঁন আর নিজেরাও বাচুঁন। কৃষকদের জীবন জীবিকা নির্বাহ একমাত্র অবলম্বন নিয়ে খামখেয়ালি ফল ভোগ করতে হবে দায়িত্বশীলদের কে।

এসময় হাওর পাড়ে কৃষক ও সচেতন মহল এবং হাওর নিয়ে কাজ করা সংগঠন নেতারা বক্তব্য রাখেন। এসময় মাটিয়ান হাওরের শত শত কৃষক ও তাদের পরিবারের সদস্যরা অংশ গ্রহণ করে।