রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিহতের ঘোষণা যুবদলের

রংপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিহতের ঘোষণা যুবদলের
রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিহতের ঘোষণা যুবদলের |নয়া দিগন্ত

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা রুখে দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার (২৩ জুন) বিকেলে রংপুর শহরের ৩৬ জুলাই চত্বরে মহানগর ও জেলা যুবদলের বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন।

সমাবেশে বক্তব্য বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরদের সব ধরনের অপতৎপরতা রুখতে সরকারের ভ্যানগার্ড হয়ে মাঠে থাকবে যুবদল। যেকোনো ধরনের অপতৎপরতা এবং সন্ত্রাসী কার্যক্রমের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। তারা আরো বলেন, রংপুরের পাড়া মহল্লা অলিগলি কোনো জায়গায় কার্যক্রম নিষিদ্ধ সন্ত্রাসীরা বের হলে তাদেরকে প্রতিহত করা হবে।

এর আগে শহরের গ্রান্ড হোটেল মোড় থেকে মিছিল শুরু করে সালেক পাম্প, জীবন বীমা মোড়, প্রেসক্লাব ও পায়রা চত্বর হয়ে ৩৬ জুলাই চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কামাল আনোয়ার, তারিকুল ইসলাম, শাহে আলম চৌধুরী ও নাজমুল আলম নাজু, মহানগর যুবদল আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জেমস।