জামালপুরের বকশীগঞ্জে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রায় ২০০ নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলায় জামায়াতের দলীয় কার্যালয়ে অনুষ্ঠানের মধ্যদিয়ে তারা যোগদান করেন। এ সময় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য নাজমুল হক সাঈদী তাদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান।
যোগদানকারীরা হলেন- উপজেলার মেরুরচর ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, দফতর সম্পাদক মোনাহার আলী, বাট্টাজোর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সালামততুল্লাহ, বগারচর ইউনিয়নের ওয়ার্ড সভাপতি হামিদুর রহমান, মেরুরচর ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক আজাবুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ বকশীগঞ্জ শাখার নেতাকর্মী ও সমর্থকরা।
এ সময় তারা বলেন, আজ থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করে যাব।
মাসুদ রানা বলেন, ‘জামালপুর-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী একজন ভালো মানুষ, তার সুন্দর আচার-আচরণে ও তার দলের নিয়ম-নীতি আমাদের অনেক ভালো লাগে, তাই আমরা তার প্রতি আকৃষ্ট হয়েছি। দীর্ঘদিন ধরে দল অবহেলা করছে। তাই অনুসারীদের নিয়ে জামায়াতে যোগ দিয়েছি।’



