নীলফামারীর নবনির্বাচিত এমপির নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নীলফামারী ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারীর নবনির্বাচিত এমপির নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
নীলফামারীর নবনির্বাচিত এমপির নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান |নয়া দিগন্ত

নীলফামারী ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এ অভিযানে অংশগ্রহণ করেন।

এসময় ২৫০ শয্যার হাসপাতালের বিভিন্ন স্থানে নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করেন সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ। তার সাথে ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, শহর শাখার নায়েব আমির মোহাম্মদ মুছা, সহকারি সেক্রেটারি হাফিজুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা মোকাররম হোসেন, মাওলানা আব্দুল সালাম প্রমুখ।

এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন নীলফামারী সিভিল সার্জন আব্দুর রাজ্জাক, হাসপাতালের তত্ত্বাধায়ক (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ হেল মাফি, আবাসিক মেডিক্যাল অফিসার আতিকুর রহমান ও শিশু রোগ বিশেষজ্ঞ আব্দুল আওয়াল।

পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। এসময় তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারি, রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন।

নর্বনির্বাচিত এমপি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ সাংবাদিকদের বলেন, ‘একটি পরিষ্কার-পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত শহর এবং হাসপাতাল গড়ে তুলতে এই কর্মসূচি শুরু হলো। এটা একদিনের কর্মসূচি নয়, নিয়মিতভাবেই এই কার্যক্রম চলবে।’