চৌদ্দগ্রামে দুইদিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মাদরাসা ছাত্রের

কুমিল্লার চৌদ্দগ্রামে সাফওয়ান মজুমদার সায়েম (১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজের দুই দিনেও সন্ধান মিলেনি। সাফওয়ান পৌর এলাকার রামরায়গ্রামের মুন্না মজুমদারের ছেলে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
চৌদ্দগ্রামে দুইদিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মাদরাসা ছাত্রের
চৌদ্দগ্রামে দুইদিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মাদরাসা ছাত্রের |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে সাফওয়ান মজুমদার সায়েম (১২) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজের দুই দিনেও সন্ধান মিলেনি। সাফওয়ান পৌর এলাকার রামরায়গ্রামের মুন্না মজুমদারের ছেলে। এ ঘটনায় তার মা সালমা আক্তার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়, বুধবার সকালে বাড়ি থেকে বের হয় সাফওয়ান মজুমদার। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

বুধবার রাতে সাফওয়ানের মা সালমা আক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেন, খুবই দুঃখের সাথে জানাচ্ছি, আমার ছেলেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সকাল ১০টায় মাদরাসা যাওয়ার জন্য রেডি হতে বলছি, ঘর থেকে বাহির হয়ে গেছে। এখনো আসে নাই। সারাদিন মনে করছি, বাড়ির আশেপাশে আছে, রাত হলে বাড়িতে চলে আসবে।

কোনো সুহৃদয়বান ব্যক্তি সাফওয়ানের সন্ধান পেলে ০১৮১৯৪৮৫০৬১ নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।