মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘রাষ্ট্রায়ত্ত সুগার মিলসহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানকে আধুনিক ও সচলের মাধ্যমে কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সরকার।’
তিনি বলেন, ‘সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারীদের পাওনা টাকা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে অচিরেই সমাধান করা হবে।’
রোববার (১ মার্চ) সকালে নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থানা পরিচালক ফরিদ হোসেন ভুইঁয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জুলহাস হোসেন সৌরভ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মজিবর রহমান, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল আজিজ রন্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, মহাব্যবস্থাপক (কৃষি) আসহাব উদ্দিন, মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান ও নবনির্বাচিত সিবিএ সভাপতি মোমিনুল ইসলাম মানিক, সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন প্রমুখ।



