আড়াইহাজারে জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে গিয়ে মিছিলটি শেষ হয়।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Araihazar
গণমিছিল
গণমিছিল |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।

মিছিলে নারায়ণগঞ্জ-২ আসনের আসন পরিচালক অধ্যাপক মাসউদুর রহমান গিয়াসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরের আমির আব্দুল জাব্বার, উপজেলা উত্তরের আমির মাওলানা হাদিউল ইসলাম, উপজেলা দক্ষিণের আমির মাওলানা মনিরুল ইসলাম, জামায়াত নেতা তৌফিকুর রহমান ও সাইফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

মিছিল শেষে অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিকল্প নেই। একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

তিনি আরো বলেন, ‘আড়াইহাজারের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বই সবচেয়ে উপযুক্ত।’