শাবিতে গাছ কেটে নিলেন স্কুল শিক্ষক, তদন্ত কমিটি গঠন

গত সোমবার (১৬ মার্চ) রাত ৮টা থেকে ৯টার মধ্যে অজ্ঞাতসারে গাছটি কেটে নিয়ে যান ওই স্কুল শিক্ষক।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
শাবিপ্রবি ক্যাম্পাসে কেটে নেয়া গাছের গোড়া
শাবিপ্রবি ক্যাম্পাসে কেটে নেয়া গাছের গোড়া |নয়া দিগন্ত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুমতি ছাড়া একটি গাছ কেটে নিয়েছেন শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষক।

গত সোমবার (১৬ মার্চ) রাত ৮টা থেকে ৯টার মধ্যে অজ্ঞাতসারে গাছটি কেটে নিয়ে যান ওই স্কুল শিক্ষক।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গত সোমবার তারাবির নামাজ চলাকালীন সময়ে স্কুলের পাশে অবস্থতি বড় একটি গাছ নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে কেটে নেন স্কুলের একজন শিক্ষক। স্কুলশিক্ষকের গাছ চুরির বিষয়টি মঙ্গলবার (১৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বুধবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরীকে সদস্য সচিব করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কমিটির অন্য সদস্যরা হলেন এস্টেট কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ আবুল হাসনাত ও এফইটি বিভাগের অধ্যাপক বেলাল হোসেন সিকদার। কমিটিকে আগামী ২৫ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানতে চাইলে তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম জালালাবাদকে বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে যথাসময়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে।