ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হো‌সেইন

সব কাজের মধ্যে খাল কাটাকে অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এমপি বলেছেন, ‘দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।’

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হো‌সেইন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হো‌সেইন |নয়া দিগন্ত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন এমপি বলেছেন, ‘দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।’

সোমবার (১৬ মার্চ) বিকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নে বলার খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দিনাজপুরে খাল খননের মাধ্যমে সারাদেশে এ কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী। তারই ধারাবাহিকতায় গৌরীপুরে এ খাল খনন কার্যক্রম শুরু হলো। খালটি খনন হলে এলাকার কৃষি ও সাধারণ মানুষের ব্যাপক উপকার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, খননকাজে যেন কোনো বাধা না আসে সে বিষয়ে সবাইকে সহযোগিতা করতে হবে। কাজ নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে তা সরাসরি তাকে জানানোর আহ্বান জানান তিনি।

এ সময় তিনি ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়ক থেকে বলার খাল পর্যন্ত গ্রামবাসীর চলাচলের কাঁচা সড়কটি পাকা করার ঘোষণাও দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বাবুল ও যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন পাপ্পুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।