লোহাগড়া পৌরবাসীর ন্যূনতম ও ন্যায্য অধিকার আদায়, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক, রাস্তাঘাট নির্মাণ, পানি নিষ্কাশন, বেহাল সড়কবাতির সংস্কার, বাজারের ফুটপাত দখলমুক্ত সহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৪ জুন) বেলা ১১টায় লোহাগড়া পৌরবাসীর আয়োজনে পৌর ভবনের সামনের সড়কে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নড়াইল জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য জামিরুল হক টুটুল, জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবীর চন্দন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন,
উপজেলা যুবদলের সহ-সভাপতি শফিক তারেক, নড়াইল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: তারিকুল হক পলাশ, ব্যবসায়ী মাওলানা শাফায়েত হুসাইন, মাজহারুল ইসলাম শুভ্র, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বি এম লিয়াকত হোসেন, প্রকৌশলী শফিউল আলম মাসুম, তরুণ সমাজসেবক শাহিন আহমেদসহ প্রমুখ।
মানববন্ধন শেষে জামায়াত নেতা জামিরুল হক টুটুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লোহাগড়া পৌর প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।
এ সময় লোহাগড়া পৌর প্রশাসকের পক্ষে হিসাবরক্ষক উজ্জ্বল কান্তি সরকার স্মারকলিপি গ্রহণ করেন।



