রংপুরে এনসিপির ৩ উপজেলায় সমন্বয় কমিটি গঠন

বৃহস্পতিবার (৫ জুন) রাতে সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটিগুলো দলটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে ৩ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি
রংপুরে ৩ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সমন্বয় কমিটি |নয়া দিগন্ত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলায় তাদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে সদর, গংগাচড়া ও তারাগঞ্জ উপজেলায় নতুন সমন্বয় কমিটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাতে সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত কমিটিগুলো দলটির ফেসবুক পেজে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নবগঠিত কমিটিগুলো আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে।

রংপুর সদর উপজেলার প্রধান সমন্বয়কারী করা হয়েছে তোহিদ হোসেন সাদ্দামকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, শফিকুল ইসলাম হুদা, মনোয়ার হোসেন ও শামীম সরকার এবং সদস্য হিসেবে মাসুদার রহমান মাসুদসহ মোট ২৪ সদস্যের এই কমিটি গঠিত হয়েছে।

গংগাচড়া উপজেলার প্রধান সমন্বয়কারী হয়েছেন রিফাতুজ্জামান। যুগ্ম সমন্বয়কারী পদে রয়েছেন শহিদুল ইসলাম, আওলাদ হোসেন, জাহানুর রহমান, মাহফুজ ইসলাম, মাসুদ রানা তৈয়ব ও জীবন মিয়া এবং সদস্য মোহাম্মদ রহমতুল্লাহসহ ২১ সদস্যের কমিটি এটি।

তারাগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোতাসিন বিল্লাহ স্বপন। যুগ্ম সমন্বয়কারী মুসা আলম, সিরাজুল ইসলাম ও সোহেল রানা এবং আশিকুর রহমানসহ মোট ২২ সদস্যের কমিটি গঠিত হয়েছে তারাগঞ্জে।

এনসিপির উত্তরাঞ্চলীয় যুগ্ম-মূখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা জানান, খুব কম সময়ের মধ্যে অন্য উপজেলাগুলোর কমিটি গঠনের পর রংপুর জেলা ও মহানগর কমিটিও ঘোষণা করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, তিন মাসের মধ্যেই সব গোছানো সম্পন্ন করে আহ্বায়ক অথবা পূর্ণাঙ্গ কমিটি দেয়া সম্ভব হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো তৃণমূলে এনসিপিকে আরও সংগঠিত করা।