রূপগঞ্জে ৩৭৭ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার, আটক ১

আটক হওয়া ব্যক্তি একটি সঙ্ঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Rupganj
উদ্ধারকৃত নিষিদ্ধ ফেয়ারডিল
উদ্ধারকৃত নিষিদ্ধ ফেয়ারডিল |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটে করে পাচার করা সময় ৩৭৭ বোতল নিষিদ্ধ মাদক ফেয়ারডিল উদ্ধার করেছে র‌্যাব-১১। এ সময় একটি ট্রাক জব্দ এবং এক মাদককারবারিকে আটক করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) সকালে রূপগঞ্জ থানার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকা থেকে মাদক উদ্ধারসহ মাদককারবারিকে আটক করা হয়।

আটক হওয়া মাদককারবারি হলেন— মো: মমিন (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকার রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসায়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে থামার সঙ্কেত দিলে ট্রাক থেকে নেমে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। এরপর ট্রাকটি তল্লাশি করে আমের ক্যারেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, আটক হওয়া ব্যক্তি একটি সঙ্ঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‌্যাব-১১ জানায়, আটক আসামি, জব্দকৃত মাদক ও ট্রাক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।