লালপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের দাফন সম্পন্ন

ছোট বাদকয়া গ্রামের ছয়জন পেঁয়াজ শ্রমিক পাবনার ফরিদপুরে পেঁয়াজের জমিতে কাজে যাচ্ছিলেন। এ সময় ঈশ্বরদীতে যাওয়ার পথে সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী অটোবাইককে চাপা দেয়।

লালপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Lalpur
নিহতদের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল
নিহতদের জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল |নয়া দিগন্ত

নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বাদ আসর উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া বাগুদেওয়ান আলিম মাদরাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়।

শোকাবহ ঘটনায় সাধারণ মানুষ বাকরুদ্ধ হয়ে পড়ে। জানাজায় সাধারণ মানুষের ঢল নামে। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

এর আগে, একইদিন (মঙ্গলবার) সকালে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ছোট বাদকয়া গ্রামের ছয়জন পেঁয়াজ শ্রমিক পাবনার ফরিদপুরে পেঁয়াজের জমিতে কাজে যাচ্ছিলেন। এ সময় ঈশ্বরদীতে যাওয়ার পথে সকাল ৭টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের নবীনগর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী অটোবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাহিদুল নামে একজন যাত্রী নিহত হন।

এ ঘটনায় আহত অটোবাইক চালকসহ অন্য ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হাসপাতাল কর্তৃপক্ষ এদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করে। রামেকে নেয়ার পথে রাজশাহীর বাঘা এলাকায় পৌঁছালে মনিরুল নামে আরেকজনের মৃত্যু হয়। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত বাবুলের মৃত্যু হয়।

নিহতরা সবাই নাটোরের লালপুর উপজেলার ছোটবাদকয়া গ্রামের বাসিন্দা।