চৌগাছায় জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া

‘ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে বহাল তবিয়তে আছেন।’

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Jashore
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া |নয়া দিগন্ত

যশোরের চৌগাছায় জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) আসরের নামাজের পরে কামিল মাদরাসা মসজিদে জামায়াতের চৌগাছা উপজেলার শাখার উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ।

সাধারণ সম্পাদক মাওলানা নুরুজ্জামানের পরিচালনায় অন্যদের মধ্যে আলোচনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মাষ্টার ইমদাদুল হক পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, জামায়াত নেতা সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, সামসুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গোলাম মোরশেদ বলেন, ‘জুলাই-আগস্টের আন্দোলনে যারা গুলি করে হত্যা করেছে সেই সমস্ত ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগের সন্ত্রাসীদের এখনো গ্রেফতার করা হয়নি। হাজারো মায়ের বুক খালি করে তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো রাষ্ট্রের প্রতিটি কাঠামোতে বহাল তবিয়তে আছেন।’

জুলাই বিপ্লবের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘এক বছর পার হয়েছে এখন পর্যন্ত ফ্যাসিস্টদের বিচার কার্যক্রম ধীর গতিতে চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনার আহ্বান করেন।’

আলোচনা শেষে জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া দলের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য উপজেলার ১১টি ইউনিয়নে স্থানীয়ভাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।