সাদুল্লাপুরে গর্তের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুরে মাটিকাটা গর্তের পানিতে ডুবে মিথিলা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শামীম সরদার, সাদুল্লাপুর (গাইবান্ধা)

Location :

Gaibandha
প্রতীকী ছবি

গাইবান্ধার সাদুল্লাপুরে মাটিকাটা গর্তের পানিতে ডুবে মিথিলা খাতুন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকালের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের কিশামত দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিথিলা খাতুন কিশামত দুর্গাপুর গ্রামের ঝাউলার বাজার এলাকার হাবিবুর রহমানের মেয়ে এবং স্থানীয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানায়, সকালের দিকে মিথিলা বাড়িতে না থাকায় খোঁজাখুঁজি করা হয়। এরই একপর্যায়ে পার্শ্ববর্তী আবুল হোসেনের বাড়ি সংলগ্ন একটি মাটিকাটার গর্তের পানিতে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করা হয়।

এ বিষয়ে খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নওশা মিয়া বলেন, ‘দুর্গাপুর ঝাউলার বাজার এলাকায় মিথিলা খাতুন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা খুবই বেদনাদায়ক। তবে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।’