গফরগাঁও ছাত্র কল্যাণ পরিষদ আয়োজনে ঈদ পুনর্মিলনী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গফরগাঁও ছাত্র কল্যাণ পরিষদ আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গফরগাঁও ছাত্র কল্যাণ পরিষদ আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার (২২ মার্চ) উপজেলায় পাগলা সাহেব আলী অ্যাকাডেমির মাঠে মুক্ত মঞ্চে এ ঈদ পূণমিলনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: আব্দুল হামিদ,গফরগাঁও ছাত্র কল্যাণ পরিষদের কর্মকর্তা সহ সুধীজন প্রমুখ।