ফেনীতে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার বলেন, ‘বিগত ১৭ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের অবদান ভুলবার নয়। তারা রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা জেলে গিয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। সবার ত্যাগের ফল আজকের নতুন বাংলাদেশ।’

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার
বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার |নয়া দিগন্ত

ফেনীতে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল।

এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কফিল উদ্দিন মামুন, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ পাটোয়ারীসহ নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে ফেনীর ট্রাংক রোডে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।