শৈলকুপায় সামাজিক বিরোধে বাড়িঘর ভাঙচুর, আহত ১

শেখরা গ্রামের মস্তো সরকারের সমর্থকরা একই গ্রামের মুকুল হোসেন নামে এক ব্যক্তিকে সোমবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন। রাতে এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মুকুলের সমর্থকরা মস্তো সরকারের বাড়িঘর ভাঙচুর করেন।

মফিজুল ইসলাম, শৈলকূপা (ঝিনাইদহ)

Location :

Jhenaidah
বাড়িঘর ভাঙচুর
বাড়িঘর ভাঙচুর |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক বিরোধকে কেন্দ্রে করে মুকুল নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের শেখরা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতা ও সামাজিক বিরোধ নিয়ে শেখরা গ্রামের মস্তো সরকারের সমর্থকরা একই গ্রামের মুকুল হোসেন নামে এক ব্যক্তিকে সোমবার সন্ধ্যায় হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর আহত করেন। রাতে এ ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে মুকুলের সমর্থকরা মস্তো সরকারের বাড়িঘর ভাঙচুর করেন।

এদিকে আহত মুকুল হোসেনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শাকিল আহমেদ জানান, সংবাদ পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। তবে এ ব্যাপারে কেউ মামলা করেননি। মামলা করলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।