নাটোরে মাইক্রোবাস মহড়া দেয়ায় ছাত্রদল নেতাকে অব্যাহতি

জেলা দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ছাত্রদল নেতার মহড়ার দৃশ্য
ছাত্রদল নেতার মহড়ার দৃশ্য |নয়া দিগন্ত

নাটোরের গুরুদাসপুরে মাইক্রোবাস নিয়ে মহড়া দেয়ার অভিযোগে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) নাটোর জেলা দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা যায়, উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও রোববার বিকেলে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে ছাত্রদল নেতা মাসুদ রানা মহড়া দেন। নিজের অবস্থান জানান দিতেই গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে এ মহড়া বের করেন। প্রায় ৪০০ নেতা-কর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে ছাত্রদল নেতার অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে মহড়াকে ঘিরে সর্বত্র আলোচনা-সমালোচনার শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে অব্যাহতি পাওয়া মাসুদ রানা বলেন, ‘আমাকে শুধু সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।’