সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হাসান অপুর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক ও উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জিয়া মঞ্চের সভাপতি ইমরান শিকদার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক বুলু, উপজেলা যুববদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ মহব্বত হোসেন সজল, কলাতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, বড়বাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নোয়াব আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন চিতলমারী দারুল উলুম কওমিয়া মাদরাসার শিক্ষক মুফতি আব্দুল আজিজ।



