ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য কোনো নতুন কর আরোপ ছাড়াই ১৭ কোটি ৮৬ লাখ ৯ হাজার ৩৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১২টায় গৌরীপুর পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে এ বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। ঘোষিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৭২ লাখ ৪০ হাজার টাকা। এতে উদ্বৃত্ত (স্থিতি) থাকছে ৩ কোটি ১৩ লাখ ৬৯ হাজার ৩৬৫ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমিন পাপ্পা। সভাপতিত্ব করেন গৌরীপুর পৌরসভার প্রশাসক সুনন্দা সরকার প্রমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস।
বাজেট ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সভাপতি কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার রবিন, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা, সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল, সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লিটন, সাংবাদিক সুপ্রিয় ধর বাচ্চু, আরিফ আহাম্মেদ, লুৎফুর রহমান খোকন, কামাল উদ্দিনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।



