বেনাপোলে মহান মে দিবস উপলক্ষে আন্তর্জাতিক স্থলবন্দরের হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে স্থলবন্দরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে অংশ নেন বন্দরের শ্রমিক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং শ্রমিক ইউনিয়ন ৯২৫ -এর সকল নেতাকর্মীরা। র্যালিটি বেনাপোল পৌর বাজার এলাকা প্রদক্ষিণ করে আবার স্থলবন্দরে এসে শেষ হয়।
র্যালি শেষে বেনাপোল স্থলবন্দরের ১ নম্বর ওয়্যারহাউসের শ্রমিক সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়ন ৯২৫ -এর সভাপতি তবিবুর রহমান তবি এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: সহিদ আলী।
অনুষ্ঠানে নিহত শ্রমিকদের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ -এর সাধারণ সম্পাদক মো: সহিদ আলী বলেন, ‘১ মে মহান মে দিবস বিশ্ব শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করতে গিয়ে জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগের ফলেই আজ শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অনেক দূর এগিয়েছে।’
সভাপতি তবিবুর রহমান তবি বলেন, ‘মে দিবস শ্রমিক-মালিকের সুসম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদিও এখনো পুরোপুরি বৈষম্য দূর হয়নি, তবে এ দিবস শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন দিগন্ত উন্মোচন করেছে।’
এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ -এর সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মো: শহিদ আলী, সহ-সাধারণ সম্পাদক মো: আব্দুল মজিদ, মো: জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো: ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ মো: সবুজ হোসেন, প্রচার সম্পাদক মো: ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক মো: আব্বাস আলী, দফতর সম্পাদক মো: আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য মো: কামরুজ্জামান, সদস্য জামির হোসেন, মো: ইছাহক মেম্বার, মো: জুলু মেম্বার, লিংকন মেম্বার, লেবার সরদার মো: হাসেম আলীসহ ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকসহ বিভিন্ন পর্যায়ের নেতা ও সাধারণ শ্রমিকরা।



