বরিশাল জেলার মুলাদী উপজেলা কৃষি অফিসার মো: মনিরুল ইসলাম ১৪৩১ বঙ্গাব্দে মাসিক কৃষিকথা পত্রিকার গ্রাহক সংগ্রহে বরিশাল বিভাগের মধ্যে অনন্য অবদানের জন্য ধন্যবাদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
গত শনিবার (১৩ জুন) বরিশাল খামার বাড়ি কৃষি তথ্য সার্ভিজ হল রুমে কৃষি তথ্য বিস্তারে গণমাধ্যমের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বরিশাল বিভাগে সাতজনের মধ্যে ধন্যবাদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তার মধ্যে মুলাদী উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম।
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতদরের অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহম্মাদ আশিক ইকবাল খান।
সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো: কামরুল হাসান।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিএই বরিশালের উপ-পরিচালক মোসাম্মৎ মরিয়ম, পটুয়াখালী জেলার অতিরিক্ত উপপরিচালক মো: শাহাদাত হোসেন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার শেখ হাবিবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: আরিফুর রহমান, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক হাসনাইন ইমতিয়াজ, দৈনিক ইনকিলাবের ব্যুরো চিফ মো. নাছিমউল আলম, দৈনিক প্রথম আলোর ব্যুরো চিফ জসীম উদ্দীন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন প্রমুখ।
কৃষি অফিসার মনিরুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিষয়ে স্নাতক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ব বিষয়ে মাস্টার্স শেষ করে ২০১৬ সালে পিরোজপুর ভান্ডারিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে যোগদান করে।
এরপরে কাঠালিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, ২০২০ সালে থেকে ২০২২ সাল পর্যন্ত পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উপজেলা কৃষি অফিসার ও ২০২২ সাল থেকে মুলাদী উপজেলায় কৃষি অফিসার হিসেবে কর্মরত রয়েছে। দীর্ঘ দিনের কর্মজীবনে সফলতার জন্য কৃষি ক্ষেত্রে সম্মাননা স্মারক পাওয়ায় কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছেন। এ অবদান শুধু আমার একার নয়, উপজেলা কৃষি অফিসের সকল কর্মকর্তার যাদের সার্বিক সহযোগিতা রয়েছে।



