নীলফামারীর ৫৩৩৫টি জামে মসজিদে একই পদ্ধতিতে তারাবীর নামায আদায়ে নির্দেশনা

একই পদ্ধতিতে নীলফামারীর পাঁচ হাজার ৩৩৫টি মসজিদে খতমে তারাবীর নামায আদায় করা হবে। প্রথম ছয়দিনে দেড় পারা করে নয় পারা এবং পরের ২১দিনে এক পারা করে ২৭ রমজানে পবিত্র লাইলাতুল কদরের রাতে খতমে কুরআন তেলওয়াত সম্পন্ন হবে।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
নীলফামারীর ৫৩৩৫টি জামে মসজিদে একই পদ্ধতিতে তারাবীর নামায আদায়ে নির্দেশনা
নীলফামারীর ৫৩৩৫টি জামে মসজিদে একই পদ্ধতিতে তারাবীর নামায আদায়ে নির্দেশনা |নয়া দিগন্ত

একই পদ্ধতিতে নীলফামারীর পাঁচ হাজার ৩৩৫টি মসজিদে খতমে তারাবীর নামায আদায় করা হবে। প্রথম ছয়দিনে দেড় পারা করে নয় পারা এবং পরের ২১দিনে এক পারা করে ২৭ রমজানে পবিত্র লাইলাতুল কদরের রাতে খতমে কুরআন তেলওয়াত সম্পন্ন হবে।

জেলার সকল মসজিদে একই নিয়মে তারাবীর নামায আদায়ে নির্দেশনা দেয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালকের কার্যালয় সূত্র জানায়, পাঁচ হাজার ৩৩৫টি মসজিদের মধ্যে সদরে ৯৬৫টি, ডিমলায় ৭০৬টি, ডোমারে ৬১৯টি, জলঢাকায় ৮৪৪টি, সৈয়দপুরে ৫০৭টি ও কিশোরগঞ্জে ৬৯৪টি জামে মসজিদ রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, একই পদ্ধতিতে তারাবীহ নামাযে পবিত্র কোরআন তেলওয়াত করা হলে কোন মুসল্লির কোরআন তেলওয়াত শুনতে সমস্যা হবে না।

অনেকে নির্দিষ্ট একটি মসজিদে তারাবীহ নামাজ আদায় নাও করতে পারেন হয়তো অন্যকোথাও রয়েছেন এক্ষেত্রে যেখানে থাকুক না কেন তারাবীহ সময়ে কোরআন তেলওয়াত শুনতে মিস হবে না।