ঈদকে সামনে রেখে ঝালকাঠি সরকারি শিশু পরিবারের ৫৮ জন শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল ৯টায় ঝালকাঠি শিশু পরিবারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন শিক্ষার্থীদের হাতে ঈদের পোশাক তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা আল মামুন তালুকদার ও অ্যাডভোকেট ছাকিনা আলম লিজা। সভাপতিত্ব করেন শিশু পরিবারের সহকারী পরিচালক মিজান সালাউদ্দিন।
এ সময় অতিথিরা শিশুদের সাথে কথা বলেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে উৎসাহ দেন। ঈদের নতুন পোশাক পেয়ে শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস।
আয়োজকরা জানায়, শিশুদের ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবছরই এমন উদ্যোগ গ্রহণ করা হয়।



