কর্ণফুলী নদী থেকে শিশুর লাশ উদ্ধার

উদ্ধার হওয়া শিশুটির পরনে প্যান্ট ও লম্বা হাতাওয়ালা হুডি ছিল। লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
শিশুর লাশ উদ্ধার
শিশুর লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত পরিচয়ের নয় থেকে ১০ বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর বাকলিয়া কল্পলোক আবাসিক এলাকার বেড়িবাঁধ সংলগ্ন কর্ণফুলী নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

রাতে যোগাযোগ করা হলে সদরঘাট নৌ থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান দৈনিক নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উদ্ধার হওয়া শিশুটির পরনে প্যান্ট ও লম্বা হাতাওয়ালা হুডি ছিল। লাশ উদ্ধারের পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।