পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের একান্ত সচিব হলেন আল আমিন

দায়িত্ব গ্রহণ করে আল আমিন পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।

বিপ্লব ইসলাম, লংগদু (রাঙ্গামাটি)

Location :

Rangamati
আল আমিন
আল আমিন |নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঘাইছড়ি উপজেলার তরুণ রাজনৈতিক সংগঠক আল আমিন।

ছাত্রজীবন থেকেই নেতৃত্বের পরিচয় দেন আল আমিন। রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সংগঠনে সক্রিয় রাখতে ভূমিকা রাখেন। মাঠভিত্তিক রাজনীতি, কর্মীদের সাথে নিবিড় যোগাযোগ এবং সাংগঠনিক দক্ষতার কারণে তিনি দ্রুত পরিচিত মুখে পরিণত হন।

পরবর্তীতে আওয়ামী লীগের আমলে এলাকার নিপীড়িত অধিকার বঞ্চিত জনসাধারণের পাশে দাঁড়াতে বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তৃণমূল পর্যায়ে ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত আওয়ামী লীগের শক্তিশালী ভোট মেকানিজমের কাছে পরাজিত হন তিনি। তবে সেই নির্বাচনের মাধ্যমে এলাকায় তার গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত প্রভাব আরো স্পষ্ট হয়ে ওঠে বলে স্থানীয়রা মনে করেন।

প্রবীন রাজনীতিবিদদের মতে, মাঠের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগ আল আমিনের নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে। তৃণমূলের বাস্তব চিত্র ও প্রত্যাশা মন্ত্রীর দফতরে তুলে ধরতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের।

দায়িত্ব গ্রহণ করে আল আমিন পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও জনগণের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন এবং সবার সহযোগিতা কামনা করেছেন।