মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টা

নওগাঁর মান্দায় আয়েশা নামে দেড় মাসের (৪৫ দিনের) এক শিশু বাচ্চাকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টা
মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যাচেষ্টা |নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় আয়েশা নামে দেড় মাসের (৪৫ দিনের) এক শিশু বাচ্চাকে জোরপূর্বক বিষ পান করিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (২৪ মে) সকালে পরিবারের লোকজনের অজান্তে কে বা কারা শিশুটির সাথে এমন নেক্কারজনক কাজ করেছে। আহত শিশু আয়েশা উপজেলার বান্দাইপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। ঘটনাটি ঘটেছে উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শিশুটিকে দোলনায় শুইয়ে রেখে তার মা প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। পরে বাচ্চার কান্নাকাটি শুনে মা ফিরে এসে তার বেগতিক অবস্থা দেখে কোলে তুলে নেন। কোলে নেয়ার পর বাচ্চার মুখ থেকে বিষের গন্ধ ও ফেনা উঠতে দেখেন। এমন অবস্থা দেখে শিশুটির মা ডাক-চিৎকার শুরু করেন। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এসে ঘটনাটি দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হয়ে বাচ্চাটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘এমন খবর এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’