চুয়াডাঙ্গায় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের যমুনার মাঠের ক্যানেলের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
চুয়াডাঙ্গায় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে
চুয়াডাঙ্গায় এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করা হয়েছে |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার যমুনার মাঠে অজ্ঞাত এক ব্যক্তির বিবস্ত্র অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের যমুনার মাঠের ক্যানেলের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।

জামজামি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য আরিফুল ইসলাম বলেন, বুধবার (২১ মে) সন্ধ্যার দিকে স্থানীয় বাসিন্দা লাল মোহাম্মদ ওরফে লালু গরু নিয়ে বাড়ি ফেরার পথে লাশ দেখতে পান। পরে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে বাড়িতে এসে অসুস্থতা অনুভব করেন। তাৎক্ষণিক কাউকে না জানালে পরদিন আজ (বৃহস্পতিবার) সকালে প্রতিবেশীদেরকে বিষয়টি জানান। এরপরই তারা ঘটনার সত্যতা পেয়ে আমাকে ও জামজামি পুলিশ ক্যাম্পকে জানানো হয়।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগের লাশ। তার শরীরে পচন ধরেছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন। পুরুষাঙ্গ ও হাত-পায়ের নখ কেটে ফেলা হয়েছে। হয়তো কুকুর-শেয়াল বা বন্যপ্রাণী খেতে পারে। তবে ধারণা করা হচ্ছে, পাশবিক নির্যাতন শেষে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে। পুলিশের তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান বলেন, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, হত্যা করা হতে পারে। পরিচয় শনাক্তে পিবিআই ও সিআইডি পুলিশ কাজ করছে। আমরা গুরুত্বসহকারে বিষয়টি খতিয়ে দেখছি।