আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১১

থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত, তদন্তে প্রাপ্ত ও সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
গ্রেফতার আসামিরা
গ্রেফতার আসামিরা |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারা হলেন মতিয়ার মণ্ডল (৫৪), সোহাগ আলী (৩২), মঞ্জুর আলম (৩২), টনিক (২৫), রাসেল হোসেন ওরফে তুহিন (২১) এবং আইনের সাথে সংঘাতে জড়িত দুই শিশু।

এ ছাড়া পৃথক মাদক মামলার তদন্তে প্রাপ্ত আসামি শহিদুল ইসলাম (৪০), এজাহারভুক্ত ও সন্দেহভাজন আসামি লিয়ন (২৫), উজ্জ্বল হোসেন (২৬) ও খাইরুল ইসলাম (৪৮) এবং অপর একটি মামলার এজাহারভুক্ত আসামি লাভলু হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত মামলার আসামি আকবর আলীকেও (৪০) গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত, তদন্তে প্রাপ্ত ও সন্দেহভাজন আসামিদের বিরুদ্ধে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। থানা ও ক্যাম্প পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত পরিচালিত বিভিন্ন স্থানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে সাতজন মাদকদ্রব্য-সংক্রান্ত মামলার আসামি। এছাড়া গ্রেফতারি পরোয়ানাভুক্ত, এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামিদেরও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়াও হেফাজতে নেয়া দুই শিশুকে সংশ্লিষ্ট আইনের আওতায়া আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।