সরাইলে বটি দিয়ে ৪ জনকে কুপিয়ে জখম

মঙ্গলবার বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে এ ঘটনা ঘটে। অপরাধীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

এম এ করিম, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Sarail
মানববন্ধন
মানববন্ধন |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অজয় দেব নামে এক ব্যক্তির বিরুদ্ধে বটি দিয়ে চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগে ফুঁসে ওঠেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (৫ মে) বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামে এ ঘটনা ঘটে। অপরাধীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার চুন্টা ইউনিয়নের স্থানীয় জনগণ একত্রিত হয়ে সরাইল উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করে। উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলকারীরা সরাইল থানার প্রধান ফটকে এসে অবস্থান নেয়এবং অজয় দেবকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৩ মে অজয়দেব চুন্টা এলাকার মোহাম্মদ আনোয়ার হোসেন, হাজী লস্কর, রইস মিয়া ও আওলাদ হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে তারা অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে অজয় দেব তাদের ওপর ধারালো বটি দিয়ে এলোপাতারি কুপিয়ে চারজনকে গুরুতর জখম করে।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া এ সময় বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলে জানান, আসামি গ্রেফতারে পুলিশ বসে নেই, তথ্যপ্রযুক্তির সহায়তায় পুরো টিম কাজ করছে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি তিনি অপরাধীকে ধরতে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন।

ওসির আশ্বাসে উত্তেজিত জনতা শান্ত হয় ও তাদের কর্মসূচি স্থগিত করে।