পটুয়াখালী-৪ আসনে বিপুল ভোটে এ বি এম মোশাররফ হোসেনের জয়

বেসরকারি ফলাফলে এ বি এম মোশাররফ হোসেন এক লাখ ২৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট।

রফিকুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী)

Location :

Patuakhali
এ বি এম মোশাররফ হোসেন
এ বি এম মোশাররফ হোসেন |নয়া দিগন্ত

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন বেসরকারি ফলাফলে বিপুল ভোটে জয়ী হয়েছেন। এই প্রথমবার তিনি এ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান। এ আসনে এ বি এম মোশাররফ হোসেনসহ মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বেসরকারি ফলাফলে এ বি এম মোশাররফ হোসেন এক লাখ ২৩ হাজার ৩৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান (হাতপাখা প্রতীক) পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট। এ আসনে মোট প্রদত্ত ভোট ছিল দুই লাখ ১১ হাজার ৩৪৮।