নোয়াখালীতে ছাত্রদলের শোভাযাত্রা

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীরা।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ছাত্রদলের শোভাযাত্রা
নোয়াখালীতে ছাত্রদলের শোভাযাত্রা |নয়া দিগন্ত

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছে নোয়াখালীতে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (৬ মে) বিকেলে শহরের শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে মাইজদী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা স্কুল সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বে সংগঠন আরো গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।