রামগড়ে প্রথমবার ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড

খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৪৫৬টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Ramgarh
রামগড়ে প্রথমবার ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড
রামগড়ে প্রথমবার ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড় উপজেলায় প্রথমবারের মতো ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ৪৫৬টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হয়েছে। সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণের লক্ষ্যে পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারগুলোকে আর্থিক সহায়তার আওতায় আনা হচ্ছে।

বুধবার (১৭ জুন) বিকেলে মৌলভীবাজার থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন উপজেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তৃতীয় পর্যায়ে দেশের ২০টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

রামগড় উপজেলার লামকুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীরা ভার্চ্যুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এবং পরে তাদের হাতে কার্ড তুলে দেয়া হয়।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মোরতাজা আলী খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, সমাজসেবা বিভাগের উপপরিচালক আবু আবদুল্লাহ মো: ওয়ালী উল্যাহ, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

এ সময় তিনি বলেন, সরকারের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া ও অসচ্ছল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। ফ্যামিলি কার্ড কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি আরো বলেন, কোনো দরিদ্র পরিবার যেন রাষ্ট্রের সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতা সম্প্রসারণ করা হবে। রামগড়ে এ কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে জেলার অন্যান্য উপজেলাতেও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পাশাপাশি উপকারভোগীদের কল্যাণে ভবিষ্যতে সহায়তার পরিধি ও সুবিধার পরিমাণ বাড়ানোর বিষয়েও সরকার ইতিবাচকভাবে কাজ করছে বলে জানান তিনি।