দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, বসতবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Debidwar
ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে |নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধনী করা হয়। কর্মসূচির সভাপতিত্ব করেন ইউএনও অশোক বিক্রম চাকমা।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনজিও ফোরাম দেবিদ্বারের সদস্য সচিব ও আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এ টি এম সাইফুল ইসলাম মাসুম, দেবিদ্বার সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুল, রিপোর্টাস ইউনিটির সভাপতি মো: আক্তার হোসেন, সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস করা, নিজ নিজ বসতবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্বারোপ করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।