দিনাজপুরের জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে এবং নির্বিঘ্ন সরবরাহ নিশ্চিত করতে পেট্রোল পাম্পগুলোতে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে দিনাজপুর জেলার পাম্প মালিকদের সাথে জরুরি বৈঠক করেছেন দিনাজপুর জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম।
জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্যগণ দায়িত্বশীলতার সাথে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন, যাতে সাধারণ জনগণ নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল সংগ্রহ করতে পারেন।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) এস এম হাবিবুল হাসান, এডিএম নুর ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুজন প্রমুখ।
এ সময় বৈঠকে তেল পাচার রোধে পুলিশের পাশাপাশি পাম্প মালিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।



