‘ক্লিন নড়াইল’ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু

নড়াইল পৌরসভা এলাকার বসতবাড়ি থেকে নেয়া ময়লার স্তুপ পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

‘ক্লিন নড়াইল’ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু
‘ক্লিন নড়াইল’ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু |নয়া দিগন্ত

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইল পৌরসভা এলাকার বসতবাড়ি থেকে নেয়া ময়লার স্তুপ পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ময়লার স্তুপ দুর্গন্ধমুক্ত ও পরিষ্কারের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

এরপর তিনি লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের সামনের ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচিতে যোগ দেন।

সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ‘ক্লিন নড়াইল’ কর্মসূচির মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমে উদ্বুদ্ধ করতে এ চেষ্টা অব্যাহত থাকবে। যে কোনো ধরনের জনকল্যাণকর কাজে জনগণের সাথে প্রয়োজনে তিনি নিজেই অংশগ্রহণ করবেন বলে জানান।

পরিষ্কার পরিচ্ছনতা কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল, নড়াইল পৌর জামায়াতের আমির জাকির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নড়াইল জেলা সভাপতি মো: আকিদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মাওলানা মিরাজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে তিনি লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা বাজার পরিদর্শন করেন এবং সকলের সাথে কুশল বিনিময় করেন।