পোরশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা এবং উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা

Location :

Porsha
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে মহড়া
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে মহড়া |নয়া দিগন্ত

নওগাঁর পোরশায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ প্রতিপাদ্যের আলোকে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা এবং উপজেলা চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু। নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।

অুনষ্ঠানে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, পোরশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা জহুরুল হকসহ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।