দেবিদ্বারে অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিলো প্রশাসন

অভিযানে আইন লঙ্ঘনের দায়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড এবং চিমনি ও কিলন ভেঙে দেয়া হয়। উভয় ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া এমবিএস ব্রিকসের প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়।

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Cumilla
দুটি ভাটার চিমনি ও কিলন ভেঙে দেয়া হয়
দুটি ভাটার চিমনি ও কিলন ভেঙে দেয়া হয় |ছবি : নয়া দিগন্ত

কুমিল্লার দেবিদ্বারে অবৈধভাবে পরিচালিত দু’টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন। এ সময় তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় যৌথ অভিযান চালিয়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকস নামের দু’টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতান হাসান মাহমুদ। এ সময় পরিবেশ অধিদফতরের একটি দলও উপস্থিত ছিল।

প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ইটভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগ ও প্রশাসনের নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে আইন লঙ্ঘনের দায়ে এমবিএস ব্রিকস ও ফাইভ স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা অর্থদণ্ড এবং চিমনি ও কিলন ভেঙে দেয়া হয়। উভয় ভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ ছাড়া এমবিএস ব্রিকসের প্রায় ১০ হাজার কাঁচা ইট ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সল উদ্দিন বলেন, ‘পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ ইটভাটা পরিচালনার সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’