কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক তৌহিদ বীন-হাসান বলেছেন, জেলাবাসীর সেবা প্রদানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

আ ফ ম নুরুল কাদের, কুষ্টিয়া

Location :

Kushtia
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় |নয়া দিগন্ত

কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক তৌহিদ বীন-হাসান বলেছেন, জেলাবাসীর সেবা প্রদানে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।

আজ বুধবার বিকেলে জেলার সর্বস্তরের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

জেলা প্রশাসক জেলার সাংবাদিকদের বলেন, কুষ্টিয়া ক্রীড়া, সংস্কৃতি, সাহিত্য সব বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম রয়েছে। এর ধারাবাহিকতা রক্ষায় আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।

তিনি সাংবাদিকদের নিকট থেকে বিভিন্ন সমস্যার কথা শুনে বলেন, সমস্যা থাকবেই আন্তরিকতার মাধ্যমে সকলের সহযোগিতায় সমস্যা গুলোকে চিন্তিত করে এর সমাধানের আশু চেষ্টা করবো।

তিনি পৌর নাগরিকদের নানান সমস্যার কথা শুনে বলেন, নাগরিকদের সুযোগ সৃষ্টি করা সেই সাথে সমস্যা গুলোতে সমানভাবে সমাধানের চেষ্টা করা হবে।

জেলা প্রশাসক বলেন, সকল নাগরিককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আইনকে সম্মান করলে আর কোন সমস্যা থাকে না তাই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।

পৌর এলাকায় হকারদের ব্যাপারে তিনি বলেন, তাদের আইন মেনে চলতে হবে। তবে কারোর প্রতি জুলুমের সুযোগ নেই। সকলের সহযোগিতায় আমরা এর সুন্দর সমাধান করতে পারি।

জেলা প্রশাসক বলেন, কুষ্টিয়া একটি সম্ভাবনাময় জেলা। এখানকার অর্থনৈতিক কর্মকান্ড দেশের অথনৈতিক পরিমন্ডলকে সৃমদ্ধ করেছে তাই এই জেলার গুরুত্ব অনেক বেশি। এখানকার মাটিতে বছরে ৪/৫টি ফসল উৎপন্ন হয়। আবহাওয়া অনুকুল সেই সাথে এখানে দেশের নামকরা শিল্পকারখানা রয়েছে। মানুষের কৃষ্টিকলচার অনেক পুরাতন ও ঐতিহ্যবহন করে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কুষ্টিয়া পৌরসভার প্রশাসক আহমেদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান।

সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুজ্জামান ডাবলু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম জুবায়েদ রিপন, সংবাদ প্রতিনিধি মিজানুর রহমান লাকী, মাটির ডাক পত্রিকার সম্পাদক কুমার, জিটিভির প্রতিনিধি সাইফুল ইসলাম, এসএ টিভির জেলা প্রতিনিধি সোহাগ মাহমুদ, দৈনিক কুষ্টিয়ার আলী মুজাহিদ, ডেইলী ষ্টার জেলা প্রতিনিধি আনিস মন্ডল, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি মিলনউল্লাহ, যমুনা টিভির জেরা প্রতিনিধি বাবু, হাসান আলী প্রমুখ।