শিবচরে এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে জুয়েল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছে।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
শিবচর হাইওয়ে থানা, মাদারীপুর
শিবচর হাইওয়ে থানা, মাদারীপুর |নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে জুয়েল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৪ মার্চ) বিকেলে শিবচরের পাঁচ্চর এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহতের বাড়ি ঢাকার দোহারে বলে জানা গেছে। সে দোহারের হাবিবুর রহমানের ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী লেনে এ দূর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি ঢাকার দোহারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’