দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

১৬টি ফেরির মধ্যে যানবাহনের চাপ কম থাকার কারণে ১২টি ফেরি চলাচল করছিল। এরমধ্যে দৌলতদিয়া ঘাটে বর্তমানে তিনটি ফেরি অবস্থান করছে। মাঝ নদীতে কোনো ফেরি আটকা আছে কিনা জানা সম্ভব হয়নি।

মেহেদুল হাসান আক্কাস, গোয়ালন্দ (রাজবাড়ী)

Location :

Rajbari
ফেরি ঘাট
ফেরি ঘাট |নয়া দিগন্ত

ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে সকাল থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল পৌনে ৬টা থেকে এ চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।

সূত্র মতে, ১৬টি ফেরির মধ্যে যানবাহনের চাপ কম থাকার কারণে ১২টি ফেরি চলাচল করছিল। এরমধ্যে দৌলতদিয়া ঘাটে বর্তমানে তিনটি ফেরি অবস্থান করছে। মাঝ নদীতে কোনো ফেরি আটকা আছে কিনা জানা সম্ভব হয়নি।

এ তথ্য নিশ্চিত করে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি ম্যানেজার সালাউদ্দিন বলেন, ‘দৌলতদিয়া পাটুরিয়া নৌ-রুটে ঘন কুয়াশার কারণে ভোর থেকে ফেরি চলাচল বন্ধ আছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।’