ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় গ্রাহকদের মানববন্ধন

কুমিল্লায় ইসলামী ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপের প্রতিবাদে সচেতন গ্রাহক ফোরাম মানববন্ধন ও সমাবেশ করেছে। বক্তারা ব্যাংকের স্থিতিশীলতা, স্বকীয়তা ও গ্রাহকদের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে ভবিষ্যতে আরো কর্মসূচির হুঁশিয়ারি দেন।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় গ্রাহকদের মানববন্ধন
ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কুমিল্লায় গ্রাহকদের মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রমে হস্তক্ষেপের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় এলাকায় ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার সামনে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অ্যাডভোকেট নাছির আহম্মদ মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা হিফজুর রহমান, অধ্যাপক ড. সাইফুল হক চৌধুরী, অ্যাডভোকেট জিল্লুর রহমান, ডা: জহিরুল হক, শামসুল আলম মজুমদার, মাওলানা মিজানুর রহমান, অধ্যাপক রফিকুল ইসলাম, মাওলানা দেলোয়ার হোসেন সবুজ, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান প্রমুখ।

বক্তারা দাবি করেন, ইসলামী ব্যাংক দেশের লাখো গ্রাহকের আস্থা ও বিশ্বাসের প্রতীক। ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রমে হস্তক্ষেপ বা অস্থিতিশীল করার যেকোনো উদ্যোগ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

তারা ব্যাংকের স্বকীয়তা, স্থিতিশীলতা ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা আরো বলেন, গ্রাহকদের আমানত ও ব্যাংকের স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা জানান।

সমাবেশ শেষে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যাংকের স্বাধীনতা ও স্থিতিশীলতা রক্ষার দাবি জানান।