সিলেটে এসএমপির পৃথক মাদকবিরোধী র‍্যালি

মাদকের বিরুদ্ধে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : এসএমপি কমিশনার

‘মাদক হচ্ছে সমাজের সবচেয়ে বড় ব্যাধি। এর বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে।’

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে এসএমপির পৃথক মাদকবিরোধী র‍্যালি
সিলেটে এসএমপির পৃথক মাদকবিরোধী র‍্যালি |নয়া দিগন্ত

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, ‘মাদক হচ্ছে সমাজের সবচেয়ে বড় ব্যাধি। এর বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করতে হবে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিত ভূমিকা পালন করতে হবে।’

রোববার (২৬ জুলাই) এসএমপির উদ্যোগে মাসব্যাপী ধারাবাহিক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে পৃথক কর্মসূচিতে তিনি প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।

মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ গড়ে তোলার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাসব্যাপী মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রোববার নগরীর কোতোয়ালী মডেল থানার ১৪নম্বর ওয়ার্ডের বন্দরবাজার, মোগলাবাজার থানার ৮নম্বর মোগলাবাজার ইউনিয়ন এবং দক্ষিণ সুরমা থানার ২৮নম্বর ওয়ার্ডে পৃথক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বন্দরবাজারের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

পুলিশ কমিশনার মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সফল করতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।