পটুয়াখালীর গলাচিপায় ১৫০০ ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রতনদী তালতলী ই্উনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন নামক এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন রোকেয়া বেগম (৪৭), মো: ইমন মিয়াজি (২৩), মো: রিয়াদ মাহমুদ ইভান (২৫) ও মো: শাকিল সরদার (১৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদদের ভিত্তিতে উপজেলার রতনদী তালতলী ই্উনিয়নের গুরিন্দা বাজার সংলগ্ন নামক এলাকায় পুলিশের একটি দল মিজানুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ১৫০০ ইয়াবা ও বিক্রিত সাত হাজার ২৯০ টাকাসহ চারজনকে গ্রেফতার করে।
তারা দীর্ঘদিন ঢাকাসহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে মাদক কেনা-বেচার সাথে জড়িত রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ ব্যাপারে গলাচিপা থানার ওসি (তদন্ত) ঝিলন সিকদার জানান, সারা বাংলাদেশে মাদক নির্মূলে বিশেষ অভিযান চলমান। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



